সংগৃহীত ছবি
সারাদেশ

পাবনায় ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

জেলা প্রতিনিধি, পাবনা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার আয়োজনে ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। উৎসবে ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনাসহ নানান ধরনের সৃজনশীল শিক্ষা উপকরণ, ইসলামি সাহিত্য ও নান্দনিক বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। প্রথম দিনে সকাল থেকেই শিক্ষার্থীদের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে।

আরও পড়ুন : যশোরের শার্শা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পাবনার শহীদ জাহিদুল ইসলামের পিতা মো: দুলাল উদ্দিন মাষ্টার।

এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গত দেড় যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী অপশক্তি হাসিনা সরকারের শাসনব্যবস্থায় ছাত্রশিবিরকে তাদের সৃজনশীল প্রকাশনা সামগ্রী ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থাপন করতে দেয়নি। বিভিন্ন কায়দায় শিবিরের উপর মিথ্যা অপবাদ দেওয়া হতো। কোরআন স্টাডি ক্লাস থেকে আটক করে ইসলামীক বইগুলোকে বলা হতো জিহাদী বই। এদের সাংগঠনিক পোগ্রামও করতে দেওয়া হয়নি। শত প্রতিকূলতার মধ্যে অতিবাহিত হওয়া শিবির এখন দেশের ছাত্র সমাজের কাছে আশা আকাঙ্খা, আস্থা ও আদর্শের নাম। এখন সময় এসেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা ছাত্রশিবির সম্পর্কে সঠিক ধারণা অর্জন করবে।

আরও পড়ুন : কাঁচাবাজার আড়তে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিতে নিহত শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাষ্টার বলেন, আমার ছেলে পাবনার রাজপথে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে জন্যই আমরা সুন্দর পরিবেশের বাংলাদেশ পেয়েছি। এখন দেশের মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। আজকে শিবির যে প্রকাশনা উৎসবের আয়োজন করেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তাদের বই ও প্রকাশনা সামগ্রী দেখে অভিভূত হয়েছি। শিবিরের ছেলেরা যে এতো সৃজনশীল ও মেধাবী এখানে না আসলে বুঝা মুশকিল। তাই আপনার উৎসবে আসুন ছাত্রশিবিরকে জানুন।

উৎসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনায় নিহত দুইজন শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় কর্ণার করা হয়েছে। আবার নারী শিক্ষার্থীদের জন্য পৃথক রিডিং কর্ণার করা হয়েছে।

আরও পড়ুন : কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম

পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসাইন বলেন, আজ সকাল থেকে ৩ দিনের জন্য প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি শেষ হবে। সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আমাদের উৎসব উন্মুক্ত থাকবে। পাবনার ছাত্র সমাজকে প্রকাশনা উৎসবে এসে আমাদের প্রকাশিত বইগুলো ক্রয় ও পদর্শনের আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসাইন, সেক্রেটারি গোলাম রহমান, পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসাইন শান্ত,পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সাংস্কৃতিক সংসদের পরিচালক মনজিল হোসাইন, সাবেক শিবিরে নেতা মো: আবু দাউদ, এডওয়ার্ড কলেজ শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাবেক শিবির নেতা সিরাজুল ইসলাম, শহর শাখার দপ্তর সম্পাদক মোবাশ্বির রহমানসহ অন্যান্য দায়িত্বশীল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা