সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরও ২ যাত্রী।

আরও পড়ুন : শিমার মেডিকেলে ভর্তির দায়িত্ব নিলো লক্ষ্মীপুর জেলা প্রশাসন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের মনিরামপুর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, যশোর-চুকনগর মহাসড়কে একটি মালবাহী ট্রাক যশোর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) নামে আরেক যাত্রী মারা যান।

আরও পড়ুন : বোয়ালমারীতে কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চতুল অনূর্ধ্ব-১৮

এ ছাড়া নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী শিশু গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত জানান, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্যদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপা নামের অপর এক গৃহবধূ মারা যান।

আরও পড়ুন : নালায় মিলল পুলিশের লুট হওয়া শটগান

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মনিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা