সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেটের গেটের সামনে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : ঘরে ঢুকে কিশোরীকে হত্যা

সোমবার (২৭ জানুয়ারি) রাত দেড়টায় আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক দেড়টায় আগুন লাগার পর তারা নিজেরা নির্বাপণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন লাগার ২০ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাশের গ্যাস সিলিন্ডারের দোকান সম্পূর্ণ পুড়ে না যাওয়ায় ও বিস্ফোরণ না হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পক্ষে খাবার হোটেল মালিক আলামিন জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটির টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুদি দোকানী আব্দুর রহিম। তার দোকানে ২০ লাখ টাকার মাল ছিল। আগুনের খবর পেয়ে সে অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুন : রাজশাহী মেডিকেলে কয়েদির মৃত্যু

নিজেদের সহায় সম্বল হারিয়ে দিশেহারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দ্রুত পুর্নবাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, একটা ৫৬ মিনিটে খবর পেয়ে তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাদের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা নিরূপণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা