সংগৃহীত ছবি
সারাদেশ

জাহাজে ৭ জন হত্যা মামলায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার মেঘনা নদীতে জাহাজে ৭ জন খুনের ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বুধবার (২৫ ডিসেম্বর) র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, সন্দেহভাজন আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতার করা হয়। এই হত্যার ঘটনায় মামলা করেছে জাহাজের মালিকপক্ষ।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ২

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে, লাইটার জাহাজ মালিকদের পক্ষে মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে চাঁদপুরের হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায়, খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জকে এই মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, জেলা ও নৌপুলিশের সমন্বয়ে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, গত সোমবার চাঁদপুর জেলার মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে ৫ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত ২ জনকে হাসপাতালে নিলে তারাও মারা যান। আরও ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে।

এ সময় জাহাজ থেকে রক্তাক্ত চাইনিজ কুঠার, ছুরি, ২ টি স্মার্টফোন, ২ টি বাটন ফোন, ১ টি মানিব্যাগ ও নগদ ৮ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা