সংগৃহীত ছবি
সারাদেশ

গজারিয়াতে বিপাকে সাধারণ জেলেরা

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা শাখা নদীগুলোতে ব্যাটারি চালিত বৈদ্যুতিক শক দিয়ে রাতের আঁধারে মাছ শিকার করার অভিযোগ উঠছে। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র। অপর দিকে নদীতে দিন দিন মাছ কমতে থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে সাধারণ জেলেরা।

আরও পড়ুন: শ্রমিকদের ফের সড়ক অবরোধ

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড় রায়পাড়া, ভাটেরচর, ইসমানিরচর,বাউশিয়া ও নয়াকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর শাখা ফুলদী নদীতে রাতের আধারে কিছু অসাধু জেলে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে অবাধে মাছ শিকার করছে।

স্থানীয়রা জানান, কারেন্ট জাল ও রিং জাল ব্যবহারে নদীতে এমনিতেই মাছ পাওয়া যায় না। বৈদ্যুতিক শক মেশিনে মাছ শিকার করায় মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজপ্রাণীও মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় মাছের জন্য হাহাকার দেখা যাবে বলেও জানান স্থানীয়রা।

নয়াকান্দি গ্রামের জেলে জীবন ও সতীশ বলেন, নদীতে আগের তুলনায় মাছ পাওয়া যাচ্ছে না। জেলেরা সারাদিন বসে থাকে জাল নিয়ে। সারাদিনে পাচঁশত টাকার মাছও পায়না। মেশিন দিয়েও ছোট বড় মাছগুলো মেরে ফেলা হচ্ছে যার ফলে মাছের সংকট দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে অনাহারো দিন কাটাতে হবে।

এ বিষয়ে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নদীতে এ ধরনের বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ শিকার করা হচ্ছে বলে আমার কাছে কোনো তথ্য নেই। তবে, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা