তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
সারাদেশ

তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে অনলাইন জুম প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইন সর্বজনীন ও অর্ন্তভুক্তিমূলক আইন। অবাধ তথ্যপ্রবাহের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আইনটি কার্যকর হয়েছে। গোপনীয়তার সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। তথ্য প্রাপ্তির আইনি ভিত্তি রচিত হওয়ায় সুশাসনের পথ সুগম হচ্ছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবে এটা প্রমাণ হয়েছে যে, সংকটকালে নাগরিকের জন্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে পারলে জনস্বার্থ রক্ষিত হয়।

আলোচনা সভায় তথ্য অধিকার বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকার। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ প্রমুখ সভায় বক্তব্য দেন।

সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্তকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ প্রায় সাড়ে তিনশ অংশগ্রহণকারী যুক্ত হন।

‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা