খুলনায় প্রতিবাদী মানুষের বন্ধন
সারাদেশ

নারী ও শিশু হত্যা- ধর্ষণ-গণধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম খুলনার উদ্যোগে সাভারে কিশোরী নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধি আদিবাসী কিশোরীকে গনধর্ষণ, সিলেটের এমসি কলেজে নববধূ ধর্ষণসহ সারা দেশে লাগামহীনভাবে ঘটে চলা নারী ও শিশু হত্যা- ধর্ষণ-গণধর্ষণের প্রতিবাদে প্রতিবাদী মানুষের বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) খুলনা মহানগরীর র‌য়েল মোড়ে এ বন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতা ও সমাজে নারীর বিরুদ্ধে নেতিবাচক প্রচার প্রচারণা, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারী ও কন্যাশিশুদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে গণজাগরণ ও মূল্যবোধ জাগিয়ে তোলার কোনো বিকল্প নেই। বক্তারা সারাদেশের সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষেৎকে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহবান জানান।

নারী ও শিশু হত্যা- ধর্ষণ-গণধর্ষণের সর্বোচ্চ শাস্তিরও দাবি জানান বক্তারা।

সংগঠনের যুগ্ন আহবায়ক অজন্তা হালদারের সভাপতিত্বে ও ফাতেমা হুমায়রার পরিচালনায় এ বন্ধনে বক্তব্য দেন সৈয়দা লুৎফুননাহার নীলা, রেহেনা আক্তার, রোজী রহমান, সাকেরা বানু, শামীমা সুলতানা শিলু, রসু আক্তার, অ্যাড. কুদরত ই খুদা, অ্যাড. মোমিনুল ইসলাম, অ্যাড. তসলিমা খাতুন ছন্দা, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, মাহবুবুর রহমান খোকন, শাহ লায়েকুল্লাহ, অ্যাড. জাহাঙ্গীর হোসেন, উজ্জল কুণ্ডু, সৈয়দ আলী হাকিম, কোহিনুর আক্তার কণা, জাহানারা আক্তার মেরিনা যুথি, আলমাস আরা, নুরুনন্নাহার হীরা, ইসরাত জাহান হীরা, মুনীর চৌধুরী সোহেল, আফজাল হোসেন রাজু, উত্তম কুমার রায়, আল আমিন শেখ প্রমুখ।

সাংবাদিক ও শিল্পীরা প্রতিবাদী মানুষের বন্ধনে একাত্মতা প্রকাশ করেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা