‘বাংলাদেশ আজ যে পর্যায়ে এসেছে তা শেখ হাসিনার জন্য’
সারাদেশ

‘বাংলাদেশ আজ যে পর্যায়ে এসেছে তা শেখ হাসিনার জন্য’

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সারাজীবন সোনার বাংলা হিসেবে গড়ার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। দেশ ও দেশের মানুষের জন্য তার জীবনের ১৪ টি বছর জেলে কাটিয়েছেন। সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধুর’র যে স্বপ্ন ছিলো, তা বাস্তবায়ন ও লক্ষ্যে পৌছাতে জাতির জনকেরে কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ফারুক আরও বলেন, আজ বাংলাদেশে যে পর্যায়ে এসেছে, দশ বছর আগেও সে পর্যায়েও ছিলো না। আজ আমাদের দেশ অর্থনৈতিকভাবে অতীতের থেকে অনেক সাবলম্বী হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে পুরো পৃথিবী অর্থনৈতিকভাবে বিশাল একটা হোচট খেয়েছে। কিন্তু এর মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের কথা চিন্তা করে টাকা দিয়েছেন, বিভিন্ন প্রনোদনার ক্ষেত্রে।

তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ফলে ৬ থেকে ৭ মিটার উঁচু জলোচ্ছ্বাস হচ্ছে। সে সব ঝুঁকি বিবেচনায় সমীক্ষা চালিয়ে বেড়িবাঁধগুলো উঁচু করা হচ্ছে, যেন জলোচ্ছ্বাসে গ্রাম প্লাবিত হতে না পারে। বেড়িবাঁধের ওপর বসতি গড়লে ইঁদুরে বাঁধ ক্ষতিগ্রস্ত করে। বর্ষায় এবং জোয়ারের সময় প্রবল চাপে ওইসব বেড়িবাঁধ ভেঙে যায়। তাই বেড়িবাঁধে কোনো বসতি নির্মাণ না করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রতিমন্ত্রী।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বাদ জোহর কলেক্টরেট জামে মসজিদে বিশেষ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা