সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় নিহত ১

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী দ্রুতগতির ১ যাত্রীবাহী বাসচাপায় আক্কাস আলী (২৯) নামে ১ পোশাক শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ

নিহত ব্যক্তি, শেরপুরের শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামের আব্দুস ছালামের ছেলে। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বেলাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রুপের স্থানীয় নাইস ডেনিম পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, সোমবার সকালে তিনি মহাসড়ক পার হয়ে মীর সিরামিক কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে যায়। এর পরে ফেরার পথেই শেরপুরগামী দ্রুতগতির অজ্ঞাত ১ যাত্রীবাহী বাসচাপা তাকে দিয়ে চলে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের তাকে লাশ শউদ্ধার করেছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা