রাষ্ট্রায়াত্ব পাটকল চালুর দাবিতে সংবাদ সম্মেলন
সারাদেশ

রাষ্ট্রায়াত্ব পাটকল চালুর দাবিতে ২ অক্টোবর শ্রমিক মহাসমাবেশ  

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল সরকারি উদ্যোগে চালু, আধুনিকায়ন ও শ্রমিকদের সকল বকেয়া পাওনা সঠিক হিসাবের ভিত্তিতে এককালীন পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাটকল শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যপরিষদ। এতে আগামী ২ অক্টোবর বিকেলে বিআইডিসি রোডের ক্রিসেন্ট গেট চত্ত্বরে শ্রমিক মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যপরিষদের সমন্বয়ক রুহুল আমিন।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘গত ২ জুলাই করোনার প্রাদুর্ভাবের মধ্যে সরকার একযোগে দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে দিয়ে ৫৭ হাজার ১৯১ জন শ্রমিককে বেকার করে দিয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও শ্রমিকদের স্বার্থ পরিপন্থী। হাজার হাজার শ্রমিককে অক্ষম করে তাদের পরিবারগুলোকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।’

‘লোকসানের অজুহাতে বন্ধ করা পাটকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে আধুনিকায়ন করে অতিদ্রুত তথা তিনমাসের মধ্যে চালু এবং সেপ্টেম্বর মাসের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া পাওনা এককালীন পরিশোধের ঘোষণা দেওয়া হয়েছিলো। অথচ সেই ঘোষণা তিনমাসেও বাস্তবায়িত হয়নি। কিছু শ্রমিককে ঈদ বোনাস ও ৬০ দিনের মজুরি দেওয়ার কথা থাকলেও ৪৪ দিনের মজুরি দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা পাওনা পেলেও হিসেবে রয়েছে গরমিল।’

অস্থায়ী শ্রমিকদের বকেয়া অর্থ দেওয়ারও দাবি জানান শ্রমিকনেতারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা