বক্তব্য দিচ্ছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার
সারাদেশ

ফরিদপুরের সালথায় আলেমদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এবং করোনা প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলার আলেম ও মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক অতুল সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভার প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘পৃথিবীতে যা কিছু ঘটে, আল্লাহর নির্দেশেই ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আলেম-ওলামা ও মসজিদের ইমামদের প্রতি ওয়াক্ত নামাজের পর করোনা থেকে মুক্তি পেতে দোয়া প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। সৃষ্টিকর্তার রহমতে বাংলাদেশের মানুষ ব্যাপক হারে করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তাই সকলে দয়া করে করোনা থেকে রক্ষার্থে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহারে এলাকাবাসীকে সচেতন করবেন।’

‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতায় পুলিশের মাধ্যমে মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

সভায় বক্তব্য দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) এফ এম মহিউদ্দিন, স্থানীয় বাহিরদিয়া মাদ্রাসার মোহ্তামিম মাওলানা আকরাম আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, পুরুরা মাদ্রাসার সহকারী মোহ্তামিম মাওলানা নিজাম উদ্দীন, সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা