সংগৃহীত ছবি
সারাদেশ

কাঁঠাল পাড়া নিয়ে মেয়েকে হত্যা  

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজ মেয়ে স্মৃতি আক্তার (২৬) কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বাবা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিখোঁজের পরে শিশুর লাশ উদ্ধার

নিহত নারী, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের সাইফুদ্দিনের মেয়ে। এই ঘটনার পরে ঘাতক বাবা সাইফুদ্দিন (৬০) পলাতক রয়েছে।

পুলিশ জানান, নিহত স্মৃতি অভিযুক্ত সাইফুদ্দিনের ১ম স্ত্রীর মেয়ে। মূলত পারিবারিক দ্বন্দ্বের কারণে কয়েক বছর আগে সাইফুদ্দিন তার ১ম স্ত্রী সালমা আক্তারকে তালাক দেয়। কিন্তু সালমা আক্তারের বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে দেওয়া ৫ লাখ টাকা এবং তার কাবিনের টাকা না পাওয়ার ফলে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এই বিষয় নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ করে সমাধানের চেষ্টা করেন। অভিযুক্ত বাবা এর আগেও কয়েকবার তার মেয়ে স্মৃতিকে হত্যার জন্য চেষ্টা করেন।

এরপর বৃহস্পতিবার সকালে স্মৃতির বাড়ির পাশের গাছ থেকে একটি কাঁঠাল পাড়তে গেলে বাবা ও সৎ মায়ের সাথে কথা কাটাকাটি হয় তার। এ সময় কাটাকাটি একপর্যায়ে ঘাতক বাবা কাঁঠাল পাড়তে আনা দা দিয়ে তার গলা কেটে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

আরও পড়ুন: সিলেটে ভারতীয় চিনি জব্দ, আটক ৫

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পরে অভিযুক্ত সাইফুদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা