সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় বাস খাদে পড়ে নিহত ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাস খাদে পড়ে পলাশ চন্দ্র দাস (৩৩) নামে বাসের এক সহকারী নিহত হয়েছে। এসময়ে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ, গ্রেফতার ৩

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পলাশ চন্দ্র দাস ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চকনারায়নপুর গ্রামের কালিচরন দাসের ছেলে।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঢাকাগামী তানজিয়া পরিবহনের একটি বাসকে পাশ কাটিয়ে অতিক্রম করার সময় দ্রুতবেগে একইগামী এনা পরিবহনের অপর একটি বাস ওই বাসটিকে চাপ দিয়ে চলে যায়। এতে তানজিয়া পরিবহনের বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় মহসড়কের পূর্বপাশে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে পলাশ চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান এবং কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ঘন্টাব্যাপী ঢাকাগামী লেনটি বন্ধ রেখে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা জানায়, ‘ভালুকায় পৌঁছার আগে এনা পরিবহনের একটি বাসকে সাইড না দেয়ায়, তাদের বাসটিকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ধাক্কা লেগে নিচে পড়ে যায়।’

আরও পড়ুন : হজে গিয়ে ৫১ বাংলাদেশির মৃত্যু

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘বাসটি খদে পড়ে ওই বাসটির সহকারী নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে।

পরিবারের লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা