রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় শ্রমিকের আত্মহত্যা
সারাদেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় শ্রমিকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা ও মোংলা (বাগেরহাট): বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় শ্রমিক প্রভাত কুমার সিংয়ের (৩৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি বাঁশের সাঁকোর সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার হয়। পুলিশ ও কেন্দ্রের কর্তৃৃপক্ষ বলছে, ওই ভারতীয় নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন।

প্রভাত কুমার সিং ভারতের বিহার প্রদেশের গুরুদাসপুর জেলার বহমনি গ্রামের জনক কুমার সিংয়ের ছেলে। তার পাসর্পোট নম্বর আরএস ৫২১০৭৪০।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, ‘রোববার (২০ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় কেন্দ্রের ওই ভারতীয় নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে মরদেহ রাখা হবে। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে বারোটার দিকে প্রভাত সিং বন্ধুদের সঙ্গে কলোনির সামনে কথা বলছিলেন। হঠাৎ একটি ফোন এলে তিনি রিসিভ করে কথা বলতে বলতে সামনের দিকে চলে যান। এরপর অন্য শ্রমিকরা ব্যারাকে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘুম থেকে উঠে প্রভাতকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন অন্য শ্রমিকরা। এক পর্যায়ে ব্যারাকের অদূরে বাঁশের সাঁকোর সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।’

তিনি আরও বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান ইনডোয়েনের শ্রমিক হিসেবে মাত্র একমাস আগে গত ১৮ আগস্ট তাপবিদ্যুৎ কেন্দ্রে আসেন প্রভাত। এটি আত্মহত্যা নিশ্চিত। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানতে পারিনি। পারিবারিক কোনো বিরোধ আছে কি না, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা