বক্তব্য দিচ্ছেন বিএমপি উপ- কমিশনার খাইরুল আলম
সারাদেশ

‘নৈতিকতা বিবর্জিত পুলিশ সদস্যরা চলে যান’

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : নীতি-নৈতিকতা নিয়ে যারা চলতে পারবেন না, তাদের পুলিশের পেশা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার খাইরুল আলম।

রোববার (২০ সেপ্টেম্বর) বিএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।

উপ-কমিশনার খাইরুল আলম বলেন, ‘দেশের উন্নয়নের পূর্বশর্ত হল আইনশৃঙ্খলা টেকসই হওয়া। আমাদেরকে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে। সততার কখনো মৃত্যু হয় না।’

‘যে উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র আমাদের চাকরি দিয়েছে, সে উদ্দেশ্যকে সমুন্নত রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। মনে রাখতে হবে, জনগনের ট্যাক্সের টাকায় মাস শেষে আমাদের বেতন হয়। জনগণকে সেবা বঞ্চিত করা অন্যায়।’

খাইরুল আলম আরও বলেন, ‘দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। কোনো প্রলোভনে পড়ে নীতি-নৈতিকতা বিসর্জন দেওয়া যাবে না। এখানে যারা নীতি-নৈতিকতা অনুসারে চলতে পারবেন না, পুলিশি পেশা ছেড়ে চলে যান।’

কর্মশালায় বরিশাল মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা অংশ নেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা