ফ্রি খাবার বাড়িতে খাবার খেলেন ৩ শতাধিক মানুষ
সারাদেশ

ফ্রি খাবার বাড়িতে খাবার খেলেন ৩ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): ‘ক্ষুধা লাগলে খেয়ে যান’- আহ্বানে যশোরের শার্শা উপজেলার নাভারণে ফ্রি খাবার বাড়িতে খাবার খেলেন পথশিশু ও মানসিক ভারসাম্যহীনসহ ৩ শতাধিক মানুষ।

মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে ও এক প্রবাসীর আর্থিক সহযোগিতায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নাভারন রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাবার খাওয়ানো হয়।

উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন, ‘করোনা ভাইরাস সবাইকে কি শিক্ষা দিয়েছে আমার জানা নেই। তবে এই করোনা আমাকে অনেক ভালো কিছু দিয়ে গেছে। মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং হাজারো মানুষের অনুপ্রেরণায় এ খাবার বাড়ি। যতোদিন বেঁচে থাকবো, ততোদিন অনাহারীদের এভাবেই খাবার দেওয়ার চেষ্টা করে যাবো।’

সবাইকে করোনাকালে অনাহারে থাকা পথশিশু ও রাস্তার মানসিক ভারসাম্যহীনদের খাবার খাওয়ানোসহ সহায়তার আহবান জানান তিনি।

নাভারণ ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সারসা বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক আব্দুস সালাম গফফার, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি প্রমুখ এ আয়োজনে অংশ নেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা