বাসচাপায় ৩ বাইক আরোহী নিহত
সারাদেশ

বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মুকসুদপুরে যাত্রীবাহী নৈশকোচের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুকসুপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আল-আমিন ঠাকুর (২২) এবং চণ্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) ও সুফি শেখের ছেলে লিয়াকত শেখ (৩২)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান, ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব জানান, নিহতরা একই মোটরসাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের দ্রুতগামী বাসটি (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৬৯৪) মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় এক কিমি টেনে নিয়ে যায়। এ সময় বাইক থেকে স্পার্ক হয়ে ফুয়েল ট্যাংকে আগুন ধরে পুরো বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে। বাসটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এতে ঘটনাস্থলে ফয়সাল সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আল-আমিন ঠাকুর ও আশঙ্কজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিয়াকত শেখ মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা