ছবি: সংগৃহীত
সারাদেশ

৬ মাসের মাথায় ফের রেশম কারখানা বন্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধি: লোকসানের কারণে ২ দশক বন্ধ থাকার পর বেসরকারি ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও রেশম কারখানাটি সচল হয় ২০২৩ সালের আগস্ট মাসে।

আরও পড়ুন: ধান কাটার মেশিনে শিশুর মৃত্যু

রেশম বোর্ডের সঙ্গে অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহারের জন্য ৫ বছর মেয়াদে ৮ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে কারখানা পরিচালনার দায়িত্ব নেয় ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় গ্রুপ। চুক্তির পর নাম পরিবর্তন করে রাখা হয় সুপ্রিয় রেশম কারখানা।

উদ্বোধনের পর নতুন করে কারখানাটি চালু হওয়ায় স্বপ্ন বোনেন শ্রমিক-কর্মচারীরা। তৈরি হয় পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বাঁচার আশা। কিন্তু ৬ মাস না যেতেই চলতি বছরের ফেব্রুয়ারিতে কারখানাটি আবারও বন্ধ হয়ে যায়।

গত বছরের ৩ আগস্ট ঢাকঢোল পিটিয়ে রেশম কারখানাটি উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

আরও পড়ুন: হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

রেশম কারখানাটি বন্ধের প্রসঙ্গে দায়িত্বরত ম্যানেজার মো. তুষার জানান, ৬ মাসে এ কারখানায় ২০০০ গজ শাড়ি এবং ৩০০ গজ পাঞ্জাবির কাপড় উৎপাদন করা হয়েছে। তবে তারা বাইরের মার্কেট ধরতে পারেনি। দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকায় এটি যে চালু হয়েছে, অনেকেই তা জানেন না।

তবে কিছু কাপড় স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে। কিন্তু জাতীয় পর্যায়ে কোনো ধরনের বাজার তৈরি করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। সেই জন্য কারখানাটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে খুব তাড়াতাড়ি উৎপাদনে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন কারখানার এ ম্যানেজার।

তবে বাজার ভালো না থাকায় কারখানাটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানান মালিক মো. বাবলুর রহমান।

আরও পড়ুন: রাজধানীসহ ৪ অঞ্চলে ঝড়ের আভাস

তিনি বলেন, আমরা রেশম কারখানাটি চালু করেছিলাম। এখন সাময়িকভাবে বন্ধ করা রয়েছে। আমাদের শুধু এ কারখানা নয়, অন্যান্য যে কারখানা রয়েছে সেগুলোও বন্ধ করে রাখা হয়েছে। যদি মার্কেট ধরতে পারি তাহলেই আমরা উৎপাদনে খুব তাড়াতাড়ি ফিরে আসব।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. মাহবুব-উল-হক বলেন, সুপ্রিয় গ্রুপের মালিক শর্ত ভঙ্গ করে কারখানার উৎপাদন হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রেশম বোর্ড সূত্রে জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস ১৯৭৫-৭৬ সালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকায় ৩.৩৪ একর জমির ওপর এ রেশম কারখানাটি স্থাপন করে। লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় ১৯৮১ সালের ৩০ জুন কারখানাটি রেশম বোর্ডের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদ যেন মরা কঙ্কাল!

১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ১ কোটি ৬৩ লাখ টাকার নতুন যন্ত্রপাতি কিনে কারখানাটির আধুনিকায়ন করে। লোকসান থাকলেও কোম্পানিটি তখন ভালোই চলছিল। কিন্তু মূলধন না থাকার কথা বলে ২০০২ সালের ৩০ নভেম্বর তৎকালিন বিএনপি সরকার কারখানাটি বন্ধ করে দেয়।

ওই সময় কারখানায় কর্মরত ১৩৪ জন স্থায়ী শ্রমিক বেকার হয়ে পড়েন। পাশাপাশি বিপাকে পড়েন আরও প্রায় ৫০০০ পলুচাষি (তুঁতগাছ চাষ করেন যারা)।

সে সময় আন্দোলন করেও কারখানাটি চালু করতে পারেনি ঠাকুরগাঁওবাসী। বাজার না পেয়ে এ অঞ্চলের পলুচাষিদের অনেকেই চাষ কমিয়ে দিতে বাধ্য হন। এরপর বিভিন্নভাবে উদ্যোগ নেয়া হলেও কারখানাটি আর চালু হয়নি।

আরও পড়ুন: ৩ লাখ মানুষের মাঝে নিরাপদ পানি সরবরাহ

২০১৭ সালে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল আওয়াল কারখানাটি চালুর যৌক্তিকতা দেখিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১১ সদস্যের একটি দল ওই বছরের ৩ এপ্রিল কারখানাটি পরিদর্শন করেন।

পাশাপাশি সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করে কারখানাটি চালু করার ব্যাপারে পদক্ষেপ নেন। ২০২১ সালের ২২ মার্চ জেলা প্রশাসকের সভাকক্ষে রেশম কারখানাটি চালু করার বিষয়ে এক মতবিনিময় সভা হয়।

সেখানে রেশম বোর্ডের তৎকালীন মহাপরিচালক মু. আবদুল হাকিম বলেন, বোর্ডের জনবল সংকট রয়েছে। যত দিন জনবল নিয়োগ না হবে, তত দিন কারখানাটি চালাতে পারবেন না। এ জন্য তারা মাসিক বা বার্ষিক ফি নিয়ে ব্যক্তি খাতে দিতে চান।

আরও পড়ুন: প্রবেশ মূল্য ২০ টাকা, ফুল ছিঁড়লে ৫০০ টাকা জরিমানা!

এ আলোচনার পর স্থানীয়ভাবে কয়েকজন কারখানাটি পরিচালনার আগ্রহ দেখান। কিন্তু পরে সেই উদ্যোগ থেমে যায়।

অবশেষে কারখানাটি বেসরকারি পর্যায়ে বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে রেশম বোর্ড। অবকাঠামো ও যন্ত্রপাতি ব্যবহারের জন্য ৫ বছর মেয়াদে ৮ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে কারখানা পরিচালনার সুযোগ পায় ঠাকুরগাঁওয়ের ‘সুপ্রিয় গ্রুপ’।

ঠাকুরগাঁও রেশম কারাখানায় বর্তমানে ২০টি রিলিং মেশিন, ১৬টি হ্যান্ডলুম, ২০টি পাওয়ার লুমসহ প্রায় সব যন্ত্রাংশ সচল রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা