সংগৃহীত
সারাদেশ

ধান কাটার মেশিনে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত ফেরদাউস ওই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের চৌকিদার বাড়ির হেলাল হোসেনের মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে ফেরদাউস তাদের বাড়ির সামনে ধান খেতে শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত ধান কাটার রোলার মেশিন পেছনের দিক থেকে তাকে ধাক্কা দিলে কানে, চোখে, মাথায় গুরুতর আঘাত পায় সে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : যুবককে কুপিয়ে হত্যা

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শিশুর পরিবার লিখিত কোনো অভিযোগ না দিলে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা