সংগৃহীত ছবি
সারাদেশ

ঘরে মিললো গৃহবধূর মরদেহ

জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের গোবরা গ্রামে নিখোঁজের ৩ দিন পর মোছা. ইতি বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: স্ত্রী-কন্যাকে পিটিয়ে হত্যা

রোববার (২১ এপ্রিল) রাতে নড়াইল সদরে এ ঘটনা ঘটে।

নিহত ইতি বেগম ওই গ্রামের মো. শফিকুল ইসলামের স্ত্রী। নিহতের স্বামী লোহাগড়া উপজেলার মুচড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, সন্তানহীন ইমাম শফিকুলের স্ত্রী ইতি খানম বসতবাড়িতে একাই থাকতেন। শফিকুল লোহাগড়া উপজেলার একটি মসজিদে ইমামতী করার কারণে সেখানেই অবস্থান করেন, আর ছুটিতে বাড়িতে আসেন। বছর খানেক আগে কাজের সন্ধানে পরিবার নিয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে মনিরুল মোল্যা নামের এক দিনমজুর এই এলাকায় আসেন। তাকে শফিকুল নিজেদের বাড়ির ফাঁকা একচালা ঘরটি ভাড়া দেন। মাস দুয়েক আগে ভাড়াটিয়া মনিরুল তার পরিবারকে গ্রামের বাড়িতে পাঠিয়ে নিজে কাজের তাগিদে ওই বাড়িতে থাকতেন। ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি স্থানীয়রা শফিকুলসহ পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ভাড়াটিয়া মনিরুলের ঘরের খাটের নিচ থেকে ইতির গলাকাটা মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শফিকুলের বাড়ির ভাড়াটিয়া মনিরুলের ঘরের খাটের নিচ থেকে ইতি খানমের গলাকাটা মরদেহ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাঁসুয়া আলামত হিসেবে জব্দ করি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা