ছবি: সংগৃহীত
সারাদেশ

ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধকালে কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে৷

আরও পড়ুন: সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত

রোববার (২১ এপ্রিল) দুপুরে ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলের অবন্তী কালার টেক্স লিমিটেড নামে কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, বেলা ১২টার দিকে হঠাৎ ২ দিনের ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ঈদে বেতন-বোনাস পেলেও গত মার্চের বেতন না দিয়েই আবার ছুটি দেয়ায় ক্ষুব্ধ হন শ্রমিকরা।

বেলা ১২টার দিকে মালিকপক্ষ কারখানার প্রধান গেটে আগামী সোম ও মঙ্গলবার ২ দিন কারখানা বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয়৷

নোটিশে বলা হয়, শনি ও রোববার কারখানার শ্রমিকরা ‘বেআইনিভাবে ধর্মঘট ও বিশৃঙ্খলা’ সৃষ্টি করে কর্মবিরতি পালন করছেন৷ এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ২২-২৩ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করা হলো।

আরও পড়ুন: ১৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার

এতে বকেয়া বেতনের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ ও জল কামান ছোঁড়ে পুলিশ। পাল্টা জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা৷ এ সময় পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছোঁড়ে ৷ এ সংঘর্ষ চলে বেলা ১টা পর্যন্ত৷

বিক্ষোভরত শ্রমিকরা বলেন, ঈদের আগে গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। সে সময় শ্রমিকরা ঈদের বোনাস পেলেও মার্চ মাসের বেতন বকেয়া ছিল৷ ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেই বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিলেন কারখানার মালিক।

তবে ঈদ পার হলেও এখনো বকেয়া বেতন পাননি শ্রমিকরা৷ তাদের অভিযোগ, বেতন বকেয়া থাকায় তাদের কষ্টে দিন কাটছে। ঈদে অনেকে গ্রামের বাড়ি যেতে পারেননি, দিতে পারেননি বাসা ভাড়াও।

আরও পড়ুন: সীমান্তে বিজিপির গুলিতে ২ জেলে গুলিবিদ্ধ

কারখানার শ্রমিক মো. আলম জানান, গত ৮ মাস ধরে বেতন নিয়ে কারখানার মালিকপক্ষ গড়িমসি করছে। ঈদের দিনও মোবাইল হাতে নিয়া বসে ছিলাম, বেতন ঢুকবো এ আশায়৷ প্রতিমাসেই বেতনের জন্য রাস্তায় নামতে হচ্ছে৷ সামনে কোরবানির ঈদ। ওই ঈদেও আমাদের সাথে এমন হবে৷

সুমি নামে এক নারী শ্রমিক জানান, আমাদের আর ঈদ আনন্দ নাই৷ রোজার মধ্যে ডাবল ডিউটি করেও বিল পাইনি৷ রোজার ডিউটির সময় ইফতারের খরচটাও দেয়নি৷ কষ্টের টাকা পাইতে এখন রোদের মধ্যে রাস্তায় নামছি৷ এর চেয়ে কষ্টের আর কী আছে?

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন জানান, কয়েকশ শ্রমিক ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কে বৈদ্যুতিক খুঁটি, বাঁশ ও কাঠ ফেলে অবরোধ করছেন৷ এতে সড়কটিকে কমপক্ষে ২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

অপরদিকে কারখানাটির মালিক প্রতিষ্ঠান ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানি জানান, আগামী বুধবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে৷

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

 শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মাদারীপুরে বজ্রপাতে আজিজ বেপারি (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ব...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

জামায়াত নেতার  বিতর্কিত কর্মকাণ্ড, সচেতন নাগরিক সমাজের মানববন্ধন  

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির গা...

ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা

দুর্যোগ, যুদ্ধ ও অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে পুনরায় একত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা