সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বৃদ্ধের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আলতাফ মোল্লা নামের (৬৪) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দায়িত্বহীনতার কারণে দুর্ঘটনা ঘটেছে

মঙ্গলবার (২৬ মার্চ) দিনগত রাতে ডিস লাইনের তার ঠিক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত আলতাফ কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু আব্দুল জলিল মোল্লার ছেলে।

ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা বলেন, আলতাফ আমার চাচাতো ভাই। একটি পুকুরে মাছের চাষ করতেন তিনি। সেখানে টিনের ছাপড়া উঠিয়ে দিনে-রাতে মাছের পাহারা দিতেন। স্থানীয় মজিবর মুন্সী নামের এক ডিস ব্যবসায়ীর লাইনের তার ওই ঘরের ওপর দিয়ে নিয়েছেন। সেই তার ওই আলতাফকে সরানোর জন্য অনুরোধ করেন। তার অনুরোধে আলতাফ তার সরাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন আল রশিদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর এই ঘটনাটি জানা নেই। এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা