ছবি: সংগৃহীত
আর্টস

কবিগুরুর চিত্রকর্ম পৌনে ৬ কোটিতে বিক্রি

নিজস্ব প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি নিলামে পাঁচ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা) বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের নিলাম সংস্থা ক্রিস্টিজ এটি বিক্রি করেছে।

নামহীন ছবিটিকে ক্রিস্টিজের সাইটে যুগল নামে উল্লেখ করা হয়েছে। কে কিনেছে, তা অবশ্য জানানো হয়নি।

নিলাম সংস্থা সূত্রে এর আগে জানানো হয়েছিল, ছবিটি ৮৮ লাখ থেকে ১ দশমিক ৩ কোটি টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছেন তারা।

সংস্থার ওয়েবসাইট বলছে, ২২ দশমিক ৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এ ছবি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে ছবিটি এঁকেছিলেন তিনি।

১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের গ্যালারি পিগালে সেগুলোর প্রদর্শনী হয়। রবীন্দ্রনাথের কাছ থেকেই ছবিটি কিনেছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে।

তাদের উত্তরসূরিরা ছবিটি নিলাম সংস্থাকে দেন। ক্রিস্টিজ নিউ ইয়র্ক শাখার সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট- এ বিভাগের সাম্প্রতিকতম নিলামে রাখা হয়েছিল ছবিটিকে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা