আর্টস

মার্কিন অভিনেতা এড আসনারের মৃত্যু

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন মার্কিন অভিনেতা এড আসনার। রোববার (২৯ আগস্ট) এ অভিনেতা মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।

এড আসনারের টুইটার অ্যাকাউন্ট থেকে রোবরার তার সন্তানরা জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের দুঃখ বলে বোঝানো যাবে না। আমরা তোমাকে ভালোবাসি বাবা।

১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস শহরে জন্মগ্রহণ করেন এড আসনার। ইউএস আর্মি সিগন্যাল কর্পসের হয়ে ফ্রান্সে দুই বছর কাটানোর পর শিকাগোতে ফিরে থিয়েটারে যোগ দেন তিনি। ১৯৬১ সালে তিনি হলিউডে কাজ শুরু করেন।

জনপ্রিয় টিভি সিরিজ লু গ্রান্টের প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন এড আসনার। এ জন্য তিনি সাতবার অ্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কম্পিউটার-অ্যানিমেটেড টিভি শো আপে নিয়মিত কণ্ঠ দিতেন এড আসনার। যার মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও দারুণ জনপ্রিয়তা পান তিনি। এর আগে ২০০৩ সালে সান্তা ক্লজেও অভিনয় করতে দেখা গেছে এ অভিনেতাকে।

অভিনয়ের বাইরে ট্রেড ইউনিয়নবাদসহ বেশ কিছু মানবিক এবং রাজনৈতিক ঘটনায় আসনারের স্পষ্ট অবস্থান ছিল। তিনি ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত স্ক্রিন অ্যাক্টর্স গিল্ডের প্রেসিডেন্ট ছিলেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা