শিল্প ও সাহিত্য

 প্রিয় স্বদেশ

উম্মে সামিরা:

ওগো মা,যাইতে চাহেনা মন তোমারে ছাড়িয়া;
তোমাতে রহিয়াছি পরাণ পাড়িয়া,
দয়া করো মোরে রহিয়াছি যেথা,
লইয়োনা সে ভিটেমাটি কাড়িয়া।
যে সুতোয় বাঁধিয়াছো মোরে,
তবে কী রাখিবেনা চির জনম ভরিয়া?

এ কোন মায়ায় ভুলাইয়াছো মোরে,
এ কোন মন্ত্রবলে?
জানিনে সেই মন্ত্রের হদিস পাইবো কিনা,
বুভুক্ষু এ জনমে।
সংশয়ে রহি,বাহু নাহি চলে,
জীর্ণ চক্ষু মেলে, প্রতি ক্ষনে ক্ষনে।
ওগো মা,দেখিতে কী পাওনা তবু,
অশ্রুতে মোর আঁখি যেনো জ্বলে?
তোমারি শিয়রে রহিয়া দাড়ায়ে,
ভগ্ন হস্ত দিয়াছি বাড়াইয়া;
হৃদয়ে হৃদয় কী মিলাবেনা,
মোরে তব বক্ষে টানিয়া?

বৃথা চেষ্টা করিতেছি হায়!
এতো সাধনা তোমারি তরে,
এ মহা কঠিন চিরসত্য বলিয়া,
মরণ আসিয়া কড়া নাড়ে।

ওগো মা,জন্ম যখন দিয়াছো মোরে,
টানিয়া লইয়ো হে,তোমারও অন্তরে,
প্রাণ-বাতি যবে নিভিয়া যাইবে,
কোলে তুলে নিয়ো এই অধমেরে!
মরিলে মরিবো,তোমারি পরতে,
নতুবা নাহি যাবো যমের দুয়ারে,
হাজার বছর বাঁচিয়া রহিবো,
তোমারই অমৃত কাননে।
তুমি মোর প্রিয়,
হৃদয় সুধায়ে তোমারেই আমি ভালোবাসি বেশ;
লাগুক রক্ত,কিংবা জীবনও,
সপিবো তোমারই তরে,
মোর প্রিয় স্বদেশ!

লেখকঃ উম্মে সামিরা
বারো আউলিয়া ডিগ্রি কলেজ,
চট্টগ্রাম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা