শিল্প ও সাহিত্য

এখন থেকে পরীমনি বিবাহিত!

বিনোদন ডেস্ক:

ছবির মানুষ হয়ে নাটকীয়ভাবে বিয়ে সারলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা পরীমনি। পাত্র কামরুজ্জামান রনি। তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য।

গত ১০ মার্চ রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় ছোট পরিসরে দুজনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরী ও রনি দুজনেই বিয়ের এক সপ্তাহ পর তাদের বিয়ের বিষয়টি প্রথমে জানান দেন ফেসবুকে নিজেদের রিলেশনসিপ স্ট্যাটাস বদল করে।

এ বিষয়ে যোগাযোগ করলে বিয়ের খবরটি নিশ্চিত করেন রনি। তিনি বলেন, পরীমনির সঙ্গে বিয়েটা হঠাৎ করে ফেলেছি। বর্তমানে দু'জনে মোংলা বন্দরের পাশে করমজল এলাকায় আছি। এখানে পরীমনি ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ ছবির শুটিং করছেন।

পরীমনির সঙ্গে রনির দেখা হয় মাত্র পাঁচ মাস আগে। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সূত্র ধরেই তাদের পরিচয়, প্রেম ও বিয়ের সিদ্ধান্ত। এই ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। যাতে নায়িকা পরীমনি।
এই ছবিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়।

বিয়ে প্রসঙ্গে পরীমনি বলেন, শুটিংয়ে গিয়ে কোথায় থাকবো, কীভাবে যাব, সেসব নিয়ে রনির সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। মার্চের ৩ থেকে ৭ তারিখ তারা ঠাকুরগাঁওয়ে শুটিং করেন। মূলত এই চার দিনেই তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়।

পরী বলেন, ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি!

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা