শিল্প ও সাহিত্য

ভাষাসৈনিক অধ্যাপক সুফিয়া আহমেদ আর নেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ভাষা আন্দোলনের অগ্র সেনানী ও দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

৯ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

ভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা ভেঙে যে মিছিল বের হয়, তার অগ্র সেনানী ছিলেন সুফিয়া আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন জারির প্রতিবাদে মিছিলকারী নারীদের মধ্যেও ছিলেন তিনি অগ্রগণ্য।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করা সুফিয়া আহমেদ ১৯৬০ সালে লন্ডনের একটি প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৬১ সালে নিজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালে এ বিভাগে অধ্যাপক হন তিনি। দেশের বাইরেও তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

অধ্যাপক সুফিয়া আহমেদ বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসেবেও কর্মরত ছিলেন।

ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন এবং ২০১৫ সালে সুফিয়া কামাল পুরস্কার লাভ করেন এ ভাষা সৈনিক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা