শিল্প ও সাহিত্য

সিসিমপুর আসছে  ১৯ ভাষায় সবার ঘরে

বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশের সকল শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সিসেমি ওয়ার্কশপ (সিসিমপুরের মাদার অর্গানাইজেশন) তৈরি করেছে নতুন অ্যানিমেটেড জনসচেতনতামূলক (পিএসএ) ভিডিও।

এই ভিডিওগুলো পৃথিবীর ১৯টি ভাষায় ডাবিং করা হয়েছে। বাংলাভাষায় ডাবকৃত ভিডিওগুলো বাংলাদেশে প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক, মোহাম্মদ শাহ আলম।

তিনি জানান, নতুন ভিডিওগুলোতে থাকছে এলমোর হাত ধোয়ার নতুন গান। আরও সিসিমপুরের বন্ধুরা শেখাবে হাঁচি দেয়ার সঠিক নিয়ম এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমে কীভাবে অন্যের খেয়াল রাখা যায়।

প্রথমেই ভিডিওটিতে দেখা যাবে, এলমোর সাথে হাত ধোয়া। পরিবারের সবাই এলমোর সাথে গান গাইতে গাইতে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে পারে। যা সবাইকে জীবাণু থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সাহায্য করবে।

গ্রোভার-এর সাথে নিয়ম মেনে হাঁচি ও কাশি দিতে শিখছে সবাই। শিশুদের প্রিয় নীল, লোমশ বন্ধু গ্রোভার সবাইকে মনে করিয়ে দেয়, যখন কারও নাকে বা গলায় সুরসুরি অনুভব হয় তখন যেন সে নিজের হাতের উপরিভাগে বা কনুইতে মুখ চেপে হাঁচি বা কাশি দেয়।

সিসিমপুরের বন্ধুরা জানাবে কখন কখন হাত ধুতে হয়? যেমন- হাঁচি এবং কাশি দেয়ার পরে, খাওয়ার আগে, খেলাধুলার পরে, ল্যাট্রিন ব্যবহারের পরে। এছাড়া নিজের যত্নে নেওয়ার পাশাপাশি অন্যের যত্ন নেওয়াও শেখা যাবে এই ভিডিও দেখে।

সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সিসিমপুর সব সময়ই শিশু ও তাদের পরিবারের পাশে আছে। সেটা যেকোনো উৎসবে হোক, আর দুর্যোগেই হোক। আর তাই এই সংকটকালীন সময়েও সিসিমপুর প্রতিজ্ঞাবদ্ধ শিশু ও তাদের পরিবারকে এই সংকট মোকাবেলা করতে ও ভবিষ্যতের ব্যাপারে আশাবাদি হতে সাহায্য করতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা