আর্টস

বৃষের সতর্ক, মিথুনের অর্থ কষ্ট

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা জরুরি। পারিবারিক কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। প্রভাবশালী কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাইরে বের হলেই মাত্রাছাড়া ব্যয় হতে পারে। বন্ধুদের সঙ্গে একটু মেপে কথা বলুন।

বৃষ : বন্ধুদের কাছ থেকে প্রতারিত হতে পারেন। তাই সতর্ক থাকুন। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। আজ আপনার পরিশ্রম বাড়তে পারে। আজ ছোটখাটো যানবাহন যতটুকু সম্ভব এড়িয়ে চলুন। খুব বেশি জরুরি কাজ না থাকলে বাইরে না যাওয়াই ভালো।

মিথুন : অপ্রয়োজনীয় বিষয় নিয়ে না ভাবাই শ্রেয়। অর্থ কষ্ট কেটে যাবে। হৃদরোগে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে বেশি চিন্তা করবেন না। আজ কোনো ধরনের আড্ডা না দেয়াই ভালো, বিবাদের আশঙ্কা আছে। স্ত্রীর প্রেরণা আপনাকে উদ্যমী করে তুলবে। আপন কারো শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তা হতে পারে।

কর্কট : অনেক দিনের ঝুলে থাকা সম্পর্ক আজ নতুন করে গড়বে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে, তাই ঘরে থাকাই ভালো।

সিংহ : এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। সুস্থ থাকার ইচ্ছে থাকলে ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো।

কন্যা : আজ দিনটি ভালো কাটবে। সাহিত্যিকদের জন্য দিনটি খুব শুভ। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে, তাই ঘরে থাকাই ভালো।

তুলা : রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঁদ না হয়ে থেকে সৃজনশীল কাজ করতে পারেন। এসব কাজ পরবর্তীতে উপকারে আসবে আপনার।

বৃশ্চিক : কোনও শুভ সংবাদ পেতে পারেন। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। আজ আপনার পরিশ্রম বাড়তে পারে। তবে বাড়ির বাইরে গেলে কোনো বিপদে পড়তে পারেন। খুব বেশি জরুরি কাজ না থাকলে বাইরে না যাওয়াই ভালো।

ধনু : সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। রাস্তায় বের হলেই বিপদ হতে পারে। এই সময় ব্যবসায়ীদের কোনো কিছুতেই বিনিয়োগ করা ঠিক হবে না। শেয়ার-বাজার থেকে দূরে থাকাটাই ঠিক হবে।

মকর : শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনো অতিথি আসতে পারে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজ সেবায় ব্যস্ত থাকতে হতে পারে। স্বামী-স্ত্রী মিলিত কোনো কাজে সফলতা পাবেন। প্রেমের ব্যপারে কোনো চিন্তা বাড়তে পারে।

কুম্ভ : আজ কর্তব্য পালন করার দিন। জীবজন্তু থেকে সাবধাণতা বজায় রাখুন। একটু বুদ্ধির ভুল আপনাকে বিপদে ফেলতে পারে। আজ কারো কাছে আত্মসমর্পণ করলে আপনার পক্ষে ভালো হবে। আজ সারাদিন কাজের চাপ বাড়তে পারে।

মীন : আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। কারো কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। সংসারে আচরণ সংযত করে চলুন। ভ্রমণের উদ্দেশ্য বাতিল করুন। বাড়িতে কোনো আত্মীয়ের সমাগম হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা