আর্টস

মেষের ঝুঁকির দিনে বৃষের স্বস্তি

সান নিউজ ডেস্ক : আপনার আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজ যানবাহনে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা বজায় রাখুন। কোনো কারণে যশ-খ্যাতি বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রী মিলিত কোনো কাজে সফলতা পাবেন। একটু বুদ্ধির ভুল আপনাকে বিপদে ফেলতে পারে। ব্যবসায় ভাল আয় হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

বৃষ : বাড়িতে আত্মীয়ের আগমন ঘটতে পারে। আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন। স্যোশাল এনগেজমেন্ট রাখুন। শরীরে ছোটখাটো সমস্যা থাকবে। ছেড়ে যাওয়া প্রেম আবার জুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

মিথুন : পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা বেশ প্রবল আজ। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। খাবারের জন্য পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

কর্কট : সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ব্যয় বাড়বে। আপনার সময়টা ভালোই যাচ্ছে। যদি আপনি কোনো দলের নেতৃত্ব দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নেতৃত্ব আরো দৃঢ় হতে পারে। আপনার ভাগ্য খুলবে আজ।

সিংহ : প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। কর্মস্থানে কোনো বিবাদ থেকে সাবধান থাকুন। আজ কারো কাছ থেকে খুব দামী কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। সংসারে আচরণ সংযত করে চলুন। ভ্রমণের উদ্যেশ্য বাতিল করুন। বাড়িতে কোনো আত্মীয়ের সমাগম হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা খুব অনুকূল।

কন্যা : দিনটি আজ খুব ভালো যাবে না। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। আজ কোনো বিষয়ে আত্মীয়দের ওপর ক্ষোভ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। উচ্চ শিক্ষায় অগ্রগতি যোগ আছে। সন্তানের জন্য একটু চিন্তা বাড়তে পারে।

তুলা : প্রিয়জনের কাছ থেকে দামী কোনো উপহার পেতে পারেন। ভালো কিছু হাতে এসেও চলে যেতে পারে। দূরে কোথাও পরীক্ষার খবর আসতে পারে। ব্যবসায় প্রচুর দায়িত্ব বৃদ্ধি হওয়ার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর প্রেরণা আপনাকে উদ্যমী করে তুলবে। আজ কাউকে বেশি বিশ্বাস করবেন না।

বৃশ্চিক : নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করার ভাল সময়। আপনি কোনো ভাল কারণে পুরষ্কার পেতে পারেন। আজ কোনো কারণে বিপদে পরে আপনাকে মিথ্যা কথা বলতে হতে পারে। হঠাৎ করে নেয়া কোনো সিদ্ধান্তে আপনি লাভবান হবেন। কাউকে বিশ্বাস করবেন না।

ধনু : আয়-রোজগার বাড়বে। বিশেষ কোনো সুযোগে জীবনের ধারা বদলাতে পারে। দাম্পত্য কলহ মিটে গিয়ে সুখের দিন আসবে। বদলির জন্য বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। ছেলে মেয়েদের নিয়ে মুখ উজ্জ্বল হতে পারে। প্রেমের ব্যপারে কোনো চিন্তা বাড়তে পারে।

মকর : শরীরের প্রতি বিশেষ যত্ম রাখুন। পড়াশোনার খুব ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের চাপে সংসারে অশান্তি। প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ হতে হতেও বেঁচে যাবেন। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।

কুম্ভ : আজ প্রেম শুভ। তবে একটু সাবধানে থাকুন, আজ কারো কাছে অপদস্ত হতে পারেন। ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনো ভুল সিদ্ধান্ত আপনার ভালো কাজ নষ্ট করতে পারে।

মীন : অনেক দিন ধরে আটকে থাকা কাজ আজ হয়ে যেতে পারে। পড়াশুনার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। আজ কারো কাছে আত্মসমর্পণ করলে আপনার পক্ষে ভাল হবে। আজ সারাদিন কাজের চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা না নেয়াই শ্রেয়। আয়ের পথ খুব ভালো হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা