শিল্প ও সাহিত্য

বাংলা একাডেমির তিন পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : প্রতিবারের ন্যায় বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত তিন সাহিত্য পুরস্কারের জন্য এ বছর লেখক রফিক কায়সার, শাহরিয়ার কবির ও কবি জুলফিকার মতিনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৬ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ তিন পুরস্কার মনোনিতদের নাম ঘোষণা করা হবে।

তাদের মধ্যে রফিক কায়সারকে মনোনিত করা হয়েছে ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’আর শাহরিয়ার কবিরকে মনোনিত করা হয়েছে ‘কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার’এর জন্য এবং জুলফিকার মতিনকে মনোনিত করা হয়েছেন ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’ এর জন্য।

সত্তরের দশক থেকে সাহিত্য অঙ্গনে বিচরণ রফিক কায়সারের। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘তিন পুরুষের রাজনীতি’, ‘কমল পুরাণ’ ও প্রবন্ধগ্রন্থ ‘আপনি তুমি রইলে দূরে’, ‘তোমার আকাশ তোমার বাতাস’, ‘রবীন্দ্রনাথ : প্রতীচ্যের দেশে-দেশ‘ইত্যাদি।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সত্তরের দশক থেকে শিশুদের জন্য লিখছেন গল্প, উপন্যাস।‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, ‘একাত্তরের যীশু’, ‘সীমান্তে সংঘাত’, ‘হানাবাড়ির রহস্য’, ‘নিশির ডাক’, ‘বার্চবনে ঝড়’, ‘কার্পেথিয়ানের কালো গোলাপ’,‘ লুসাই পাহাড়ের শয়তান’, ‘সাধু গ্রেগরির দিনগুলি’, ‘মরু শয়তান’, ‘একাত্তরের পথের ধারে’, ‘জাহানারা ইমামের শেষ দিনগুলি’ শিশু-কিশোরদের জন্য লেখা তার উল্লেখযোগ্য বই।

আর ষাটের দশক থেকে বাংলাদেশের সাহিত্যে বিচরণ করছেন কবি জুলফিকার মতিন। এই বীর মুক্তিযোদ্ধার লেখায় উঠে এসেছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, চিত্রিত হয়েছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের নানা প্রেক্ষাপট।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা