সারাদেশ

৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে চার দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মাতলামি

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা সামনের সড়ক অবরোধ করেও বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে কেন্দ্র থেকে এ্যালাইড হেলথ বোর্ড গঠন করা হয়েছে। যা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। পরে দুপুর ১২টার দিকে দাবি পূরণের লক্ষে অধ্যক্ষ, জেলা প্রশাসক ও জেলা সিভিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।

আরও পড়ুন : ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষার্থীরা আরও জানান, ৩ বছর ডিপ্লোমা শেষে নিয়ম অনুযায়ী এক বছর ইন্টার্নশিপ করার কথা। কিন্তু সম্প্রতি তাদের ইন্টার্নশিপ বন্ধ ঘোষণা করা হয়। কোর্স কারিকুলামেও আনা হয়েছে পরিবর্তন। কোনো নিয়োগ না থাকায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ম্যাটস্ এর শিক্ষার্থীরা কোথাও আবেদন করতে পারেনি। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগও দাবি জানান।

তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা