সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর করোনায় মৃত্যু
জাতীয়

সেক্টর কমান্ডার আবু ওসমানের করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত সহকারী আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন এ বীর মুক্তিযোদ্ধা।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৩০শে আগস্ট দুপুরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

প্রসঙ্গত, ১৯৩৬ সালের ১লা জানুয়ারি আবু ওসমান চৌধুরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনেরগাঁও গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর পদে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন।

১৯৭১ সালের ৬ই মার্চ আবু ওসমান চৌধুরী পদ্মা-মেঘনার ওপারে কুষ্টিয়া থেকে বরিশাল জেলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকাকে দক্ষিণ-পশ্চিম রণাঙ্গণ নামকরণ করে সে রণাঙ্গণের অধিনায়কত্ব গ্রহণ করেন। পরে ১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশ সরকার তাকে দক্ষিণ-পশ্চিমাংশের আঞ্চলিক কমান্ডার হিসেবে নিযুক্ত করে।

একাত্তরের মে মাসের শেষার্ধে প্রধান সেনাপতি এম এ জি ওসমানী দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনকে দুই ভাগ করে ৮ নং ও ৯ নং সেক্টর গঠন করেন এবং ৮ নং সেক্টরের দায়িত্বে আবু ওসমান চৌধুরীকে নিয়োগ দেন।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শেষ মুহূর্তে সমীকরণ বদল, মিস ইউনিভার্সে থামল মাহির যাত্রা

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে লড়েছিলেন বাংলাদেশের প...

কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ সিলেট থেকে আটক ৪

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য...

বামনায় ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি গঠন

বরগুনার বামনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উ...

ঝালকাঠিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রা...

নবান্নের উৎসবে মেতে উঠল কুষ্টিয়ার মিরপুর

বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা