বাসচাপায় বিএসএমএমইউ কর্মকর্তার পা বিচ্ছিন্ন
জাতীয়

বাসচাপায় বিএসএমএমইউ কর্মকর্তার পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক:

বাসচাপায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক নারী কর্মকর্তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম আফরোজা বেগম। তিনি বিএসএমএমইউয়ের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) নরসিংদী থেকে একটি বাসে করে রাজধানীতে নিজ বাসায় ফিরছিলেন আফরোজা বেগম। বনানীর সৈনিক ক্লাব মোড়ে বাস থেকে নামতেই তাকে চাপা দেয় বাসটি। ঘটনাস্থলে থাকা পথচারীরা পুলিশকে খবর দিলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।

প্রত্যক্ষদর্শীরা জানান, 'যে গাড়িতে করে তিনি এসেছিলেন সেই গাড়ি থেকে নামার পর গাড়ি টান দেয়। এতে তিনি গাড়ির সামনে পড়ে যান। এরপর বাসটি তার ওপর দিয়ে চলে যায়।

বনানী থানার এসআই আব্দুল কাইয়ুম বলেন, 'পায়ে এবং হাতে গুরুত্বর আহত হয়েছেন। আমি দ্রুত ঊর্ধ্বতন অফিসারকে জানিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি। আমি যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে।'

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা