সারাদেশ
এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন অব্যাহত,

রোববার ‘ভুখা মিছিল’ ও সচিবালয় অভিমুখে লং মার্চ

নিজস্ব প্রতিনিধি 

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির ২১তম দিন এবং কাফনের কাপড় পরে আমরণ অনশনের ৪র্থ দিন পালন করেছেন শিক্ষকরা। আগামী ১৪ জুন রোববার তারা শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতসহ ‘ভুখা মিছিল’ ও সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচী ঘোষণা করেছে।

বুধবার (১০ জুন) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

আন্দোলনকে আরও বেগবান করতে বিভিন্ন শিক্ষক সংগঠন ঐকমত্যে পৌঁছে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ঐক্যফ্রন্ট’ নামে একটি সংগঠনের স্থায়ী ও নির্বাহী পরিষদ গঠন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির প্রধান উপদেষ্টা মো. শামছুল আলম বগুড়া, সভাপতি মো. তাজুল ইসলাম ফরাজী, মহাসচিব মো. রেজাউল হক, সহ-সভাপতি হাফেজ আহমদ আলী, নুরনবী আলী, মো. আব্দুর রহমান শাজাহান, মো. আলতাব হোসেন, কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, উপদেষ্টা মো. গোলাম আজম, আব্দুস সাত্তার, যুগ্ম মহাসচিব এসএম নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আনিসুল হক, মাওলানা জহুরুল আলম, আব্দুর রহিম, নুরুন্নবী, মো. মনিরুজ্জামান মনির, মাওলানা সাদ্দাম হোসেন, মো. রায়হানুল ইসলাম রায়হানসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আন্দোলনকারীরা জানান, গত ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কল্যাণ কমিটির সংগঠনের সভাপতি মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং মহাসচিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে শিক্ষকরা তাদের দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

বক্তারা বলেন, “আমরা টানা ২১ দিন অবস্থান কর্মসূচি পালন করছি এবং আজ আমরণ অনশনের চতুর্থ দিন। অনেক শিক্ষক-শিক্ষিকার বয়স ৫০ বছরের বেশি। ইতোমধ্যে ৯ থেকে ১০ জন শিক্ষক-শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা বা যোগাযোগ করা হয়নি।”

তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ২০২৫ সালের ২৮ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তা বাস্তবায়িত হয়নি। ফলে দেশের প্রায় ৬০ থেকে ৭০ হাজার শিক্ষক-শিক্ষিকা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।

বক্তারা স্মরণ করিয়ে দেন, ১৯৭৮ সালের অধ্যাদেশের ১৭(২) ধারার আলোকে আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তরের অনুমোদন দেওয়া হয় এবং ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি প্রদান করে। পরবর্তীতে ১৯৯৪ সালে শিক্ষকদের ভাতা চালু এবং ২০০১ সালে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও উপবৃত্তির ব্যবস্থা করা হয়।

তাদের অভিযোগ, হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এখনো জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি। এতে শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

সভা থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

এদিকে আন্দোলনকারীরা আগামী ১৪ জুন (রোববার) সকাল ১১টায় মাননীয় শিক্ষামন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে কাফনের কাপড় পরে “ভুখা মিছিল” এবং “লং মার্চ টু সচিবালয়” কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা