আন্তর্জাতিক
করোনাভাইরাস

টিকা উদ্ভাবন ও বিতরণে আরও পাঁচগুণ অর্থ প্রয়োজন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ভাইরাসে টিকা উদ্ভাবন, বিতরণ এবং ওষুধের জন্য বৈশ্বিক উদ্যোগে আরও আর্থিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস।

তিনি বলেছেন, এজন্য বেশি সংখ্যক দেশকে এগিয়ে আসতে হবে। এজন্য আরও পাঁচগুণ বেশি অর্থের প্রয়োজন।

৪ মে সোমবার ইউরোপীয় নেতাদের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল কনফারেন্সে এ কথা বলেন তিনি। করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায় তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন বিশ্বনেতারা। এ জন্য ওই ভার্চুয়াল সম্মেলন আয়োজন করা হয়।

গবেষণার সঙ্গে সঙ্গে ধনী-দরিদ্র নির্বিশেষে সকল দেশে টিকা ও চিকিৎসা সামগ্রী বণ্টনের জন্য প্রাথমিকভাবে ৮২০ কোটি ডলার সংগ্রহ করবেন বিশ্বনেতারা। জাতিসংঘ মহাসচিব বিশ্ব নেতাদের এই উদ্যোগ ও আর্থিক প্রতিশ্রুতিকে স্বাগত জানান।

সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার টিকা, ওষুধ ও সরঞ্জাম সমানভাবে নিশ্চিত করতে হলে এর চেয়ে পাঁচগুণ বেশি অর্থ প্রয়োজন।

অ্যান্থনিও গুতেরেস বলেন, আমি সব অংশীদারদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সুত্র: বিবিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা