বাণিজ্য

জার্মানীতে লকডাউন বাড়ছে, উদ্বিগ্ন বাংলাদেশের পোশাক খাত

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আগামী এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছে জার্মান সরকার। এর প্রভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশি পোশাক রফতানিকারকদের সংগঠন। বর্তমানে রফতানি পণ্যের মজুদ বেড়ে যাওয়ায় ভবিষ্যতে ক্রয়াদেশ প্রাপ্তি ও কারখানা সচল রাখা নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে উঠেছেন তারা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের বরাত দিয়ে জানানো হয়, আগামী এপ্রিল পর্যন্ত দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় দেশে চলমান লকডাউন আগামী এপ্রিল পর্যন্ত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ খবর শুনে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের পোশাক রফতানিকারকরা। তাদের মতে, একক দেশ হিসেবে জার্মানি বাংলাদেশে তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম রফতানি কারক। এরই মধ্যে করোনার প্রভাবে জার্মানিতে রফতানি ব্যাহত হয়েছে। এখন দ্বিতীয় প্রবাহের অবরুদ্ধ পরিস্থিতির মেয়াদ বাড়লে বর্তমানে চলমান ক্রয়াদেশগুলোর পণ্য মজুদ বাড়বে। একই সঙ্গে বাড়বে ভবিষ্যৎ ক্রয়াদেশের অনিশ্চয়তাও।

জার্মানিতে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান রবিনটেক্স গ্রুপ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সাবেক সভাপতি আবু খায়ের মোহাম্মদ শাখাওয়াত বলেন, আমরা জার্মানির যে ক্রেতাদের সঙ্গে কাজ করছি, তারা প্রথম ঢেউয়ের সময় উল্লেখযোগ্য কোনও ক্রয়াদেশ বাতিল করেনি।

এখন দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তারা ক্রয়াদেশ জাহাজীকরণের বিষয়ে তেমন আগ্রহ দেখাচ্ছেন না। করোনার দ্বিতীয় প্রবাহের প্রভাব পড়ার লক্ষণ বলতে এখন পর্যন্ত এতটুকুই। আমাদের শঙ্কার প্রধান জায়গাটি মূলত ভবিষ্যৎ ক্রয়াদেশ নিয়ে। বাংলাদেশ থেকে বহির্বিশ্বে রফতানীকৃত পণ্যের ৮৫ শতাংশই পোশাক। প্রতি বছর রফতানীকৃত মোট পোশাকের সাড়ে ১৫ শতাংশ যায় জার্মানিতে।

করোনা এর প্রাদুর্ভাবের আগেও দেশটি ছিল রফতানির অন্যতম প্রধান গন্তব্যস্থল। মহামারীর প্রভাব কাটিয়ে রফতানির গতি ফিরিয়ে আনতে মূলত জার্মানিসহ বড় বাজারগুলোর ওপরেই ভরসা করতে হচ্ছে বাংলাদেশকে। সরকারের হালনাগাদকৃত পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, দেশের রফতানি প্রবৃদ্ধি অর্জনে মূল ভূমিকা রাখছে প্রচলিত প্রধান বাজারগুলোই।

দেশের রফতানীকৃত পণ্যের ৮৯ শতাংশই যাচ্ছে শীর্ষ ২০ গন্তব্যে। এর মধ্যে ৩৪ শতাংশই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে। এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, একক দেশ হিসেবে জার্মানি বাংলাদেশের পোশাকের বৃহত্তম ক্রেতা। দেশটির ক্রেতা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ক্রয়াদেশগুলোর রফতানির পূর্বনির্ধারিত সময় পিছিয়েছে। এখন মজুদ হতে থাকবে।

আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দেশের রফতানি খাতের প্রধান পণ্য পোশাক। এ পণ্যটিই দেশের রফতানি খাতের গতিপ্রকৃতির মূল চালক। রফতানিতে মন্দা কাটিয়ে ওঠাও নির্ভর করছে পোশাক পণ্যের ওপর। এক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভর করতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানির বাজারের ওপরেই। এ দুটি বাজারে যদি ইতিবাচক ধারা অব্যাহত থাকে, তাহলেই রফতানির পুনরুদ্ধার হবে, অন্যথায় হবে না। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেও এ দুই বাজারেই রফতানির আকার ছিল অন্যগুলোর তুলনায় ভালো।

দেশের শিল্প খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিসিআই) সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, পশ্চিমা দেশগুলোর অন্যতম বড় রফতানি গন্তব্য জার্মানি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে রফতানি খাতের বহুমুখীকরণের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সিইও আলী আহমেদ এ প্রসঙ্গে বলেন, সামগ্রিক প্রেক্ষাপটে আপাতত পণ্য বহুমুখীকরণের বিষয়টি দৃশ্যমান নয়। বর্তমান সক্ষমতাই অব্যাহত থাকবে। কারণ অনেক ধাক্কা খেয়েও আমরা একটি পণ্যের ওপর নির্ভর করেই টিকে রয়েছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা