আন্তর্জাতিক

এইডসের চেয়ে ৯ গুন বেশি মৃত্যূ হয় বায়ূ দূষণে

সান নিউজ ডেস্ক:

বায়ু দূষণের কারণে বিশ্ব জুড়ে মানুষের গড় আয়ু কমেছে তিন বছর। মঙ্গলবার ইউরোপের চিকিৎসা সাময়িকী ‌কার্ডিওভাস্কুলার রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ওই গবেষণা থেকে জানা যায়, গ্যাস, কয়লা এবং বিভিন্ন ধরনের জ্বালানি পোড়ানোর কারণে বিশ্বব্যাপী বাড়ছে বায়ু দূষণ। ফলে বিশ্বে ফুসফুসের রোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো রোগও বেড়ে চলছে। আর এতে করে আয়ু কমে যাচ্ছে বিশ্বের মানুষের। এছাড়া বায়ু দূষণের কারণে পৃথিবীতে প্রতি বছর গড়ে প্রায় ৯০ লাখ অকাল মৃত্যুর ঘটনা ঘটছে বলেও বিজ্ঞানীদের পক্ষ থেকে বলা হয়েছে।

গবেষণায় বলা হয়, ম্যালেরিয়ার চেয়ে ১৯ গুণ বেশি অকাল মৃত্যু ঘটায় এই বায়ু দূষণ। এছাড়া এইডসের চেয়ে ৯ গুণ বেশি অকাল মৃত্যু এই বায়ু দূষণ ঘটাতে পারে বলেও গবেষণায় তুলে ধরা হয়েছে।

এ গবেষণায় দেখা যায়, বায়ু দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এশিয়ার দেশগুলো। আর এশিয়া মহাদেশে বায়ু দূষণের কারণে চীনে ৪.১ বছর গড় আয়ু কমেছে। চীনের পরই রয়েছে ভারত। যেখানে ৩.৯ বছর গড় আয়ু কমেছে বায়ু দূষণের কারণে । এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটিতে বায়ু দূষণে গড় আয়ূ ৩.৮ বছর কমেছে ।

এই বিষয়ে গবেষণার প্রধান লেখক জস লেলিয়েভেল্ড বলেন, বায়ু দূষণ বিশ্বের অন্যতম স্বাস্থ্য ঝুঁকির বিষয় যা ধুমপানের চেয়েও ক্ষতিকর। জীবাশ্ম জ্বালানি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার না বাড়াতে পারলে এটি থেকে বাঁচা সম্ভব নয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা