আন্তর্জাতিক

‘বিশ্বের ৪০-৭০ ভাগ মানুষ আক্রান্ত হতে পারে করোনাভাইরাসে’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস এখন আর শুধু চীনেই সীমাবদ্ধ নেই। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এটি। প্রতিদিন নতুন নতুন দেশ আক্রান্ত হচ্ছে এ ভাইরাসে। এখন পর্যন্ত ৩ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ৯০ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে ৪৮ হাজার মানুষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ ভাইরাস এখন চীনের বাইরেই অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে, দেশে দেশে চলছে ব্যাপক প্রস্তুতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস গেব্রিয়েসাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় চীনে যত নতুন রোগীর সন্ধান পাওয়া গেছে, চীনের বাইরে পাওয়া গেছে তার আট গুণ বেশি।

বিশ্বজুড়ে এ ভাইরাসের প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি হওয়ায় গত সপ্তাহেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ১৫১ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯৪৩ জনের। অপরদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায় এবং সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে।

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৪ হাজার ৮১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৯ জন। ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০১ এবং মারা গেছে ৬৬ জন। অপরদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৬ এবং মৃত্যু হয়েছে ৫২ জনের।

জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭০৫ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬ জন। জাপানে করোনাভাইরাসে আক্রান্ত ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। অপরদিকে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯১ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫০, স্পেনে ১১৯, সিঙ্গাপুরে ১০৮, কুয়েতে ৫৬, বাহরাইনে ৪৭, যুক্তরাজ্যে ৪০, মালয়েশিয়ায় ২৯, কানাডায় ২৭, সুইজারল্যান্ডে ২৪, ইরাকে ২১, আরব আমিরাতে ২১, নরওয়েতে ১৯, নেদারল্যান্ডে ১৮, ভিয়েতনামে ১৬, সুইডেনে ১৫ এবং অস্ট্রিয়ায় ১৪ জন।

অপরদিকে হংকংয়ে ১০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২ জন, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের, থাইল্যান্ডে আক্রান্ত ৪৩ এবং মৃত্যু ১, তাইওয়ানে ৪১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ জন, অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ এবং মৃত্যু ১।

এদিকে, ম্যাকাউতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, ইসরায়েলে ১০, লেবাননে ১০, বেলজিয়ামে ৮, ক্রোয়েশিয়ায় ৮, গ্রিসে ৭, ইকুয়েডরে ৬, ফিনল্যান্ডে ৬, ভারতে ৬, ওমানে ৬, রাশিয়ায় ৬, আলজেরিয়ায় ৫, মেক্সিকোতে ৫, পাকিস্তানে ৫, ডেনমার্কে ৪।

ফিলিপাইনে ৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ জনের। অপরদিকে আজারবাইজানে আক্রান্তের সংখ্যা ৩, চেক প্রজাতন্ত্রে ৩, জর্জিয়ায় ৩, আইসল্যান্ডে ৩, কাতারে ৩, রোমানিয়ায় ৩, বেলারুসে ২, ব্রাজিলে ২, মিসরে ২, ইন্দোনেশিয়ায় ২, পর্তুগালে ২, আফগানিস্তানে ১, আন্দোরায় ১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এছাড়া আর্মেনিয়ায় ১, কম্বোডিয়ায় ১, ডোমিনিকান রিপাবলিকে ১, এস্তোনিয়ায় ১, আয়ারল্যান্ডে ১, জর্ডানে ১, লিথুয়ানিয়ায় ১, লুক্সেমবার্গে ১, মোনাকোতে ১, মরক্কোতে ১, নেপালে ১, নিউজিল্যান্ডে ১, নাইজেরিয়ায় ১, উত্তর মেসিডোনিয়ায় ১, সান মারিনোতে ১, সৌদি আরবে ১, সেনেগালে ১, শ্রীলঙ্কায় ১ এবং তিউনিসিয়ায় ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা