আন্তর্জাতিক

ওয়াশিংটন ডি.সি. ঘোষণা করলো ‘মুজিববর্ষ’

সান ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি’র মেয়র। এই বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে একটি ঘোষণাপত্র জারি করেছেন মেয়র মুরিয়েল বোসার। ওয়াশিংটনের মেয়র বলেন, শহরের উন্নয়ন ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাসের অবদানের স্বীকৃতি হিসেবে মুজিববর্ষ উদযাপন করা হবে।

ঘোষণাপত্রে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী দেশ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। তারা বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর ও বিকশিত হচ্ছে।

ঘোষণায় আরও বলা হয়, ওয়াশিংটন ডি.সি’র সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রেখে চলেছে বাংলাদেশ দূতাবাস।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে ঘিরে বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজন করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। মুখপাত্র শামীম আহমেদ জানান, মার্কিন পররাষ্ট্র দফতরের বেশ কয়েক জন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া বছরজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর সেমিনারসহ বিভিন্ন আয়োজন করবে অন্যান্য কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। শামীম আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকেও আমরা গুরুত্ব সহকারে তুলে ধরবো’।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা