আন্তর্জাতিক

অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

শুক্রবার (১২ জুন) সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এটি আগামী রোববারের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একজনের মতে, চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং সময়সূচি অনুযায়ী সবকিছু ঠিক থাকলে রোববারই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

এর আগে, বৃহস্পতিবার (১১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি চমৎকার সমঝোতা হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চূড়ান্ত হতে পারে।

তবে ইরান এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

কূটনৈতিক আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মতে, সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানটি জেনেভায় অনুষ্ঠিত হবে।

সূত্রগুলোর একটির মতে, এই স্বাক্ষর অনুষ্ঠান কূটনৈতিক প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু করার প্রতীক হিসেবে কাজ করবে। এর পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষগুলো সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

তবে একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য এই সমঝোতা স্মারকের নাম রাখা হয়েছে 'ইসলামাবাদ ডিক্লারেশন'। মধ্যস্থতায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এমন নামকরণ করা হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

খুশির এক টুকরো আলো

চন্দ্রিমা উদ্যানের বিকেল ​দিনটা ছিল আর দশটা দিনের মতোই সাধারণ। এক বিকেলে একা...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

পদবঞ্চিত নেতাদের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়

জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ...

চট্টগ্রামে যুবদল নেতা খুন, উত্তাল রাউজান

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যুবদলের এক নেতা। শনিবার...

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা