জাতীয়

`সব বিচারপতি মিলে সিদ্ধান্ত নেবেন কোর্ট বন্ধ হবে কি না"

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের আদালত বন্ধ থাকবে কিনা এ বিষয়ে সব বিচারপতি বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মুজিবর্ষ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) সুপ্রিমকোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান বিচারপতি।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা সমস্ত জজ সাহেব বসে সিদ্ধান্ত নেবো যে, এটা নিয়ে কী করা যায়। অবকশকালীন ছুটির কারণে আপাতত কোর্ট এখন বন্ধ। খোলার আগে আমরা সবাই মিলে বসবো। সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের যেন ক্ষতি না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সব কিছু খেয়াল রেখে আমরা সিদ্ধান্ত নেবো।

নিম্ন আদালতের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতও সুপ্রিমকোর্টের অধীনে। হাজার হাজার লাখ লাখ বিচারপ্রার্থীর কথা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, কোর্ট যদি পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষের সাফারিংস অনেক বেড়ে যেতে পারে। কারণ অনেক জরুরি বিষয় নিয়ে মানুষ কোর্টে আসে। সুতরাং, এগুলো নিয়ে বসে সিদ্ধান্ত নেবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা