জাতীয়

করোনা পরীক্ষার কিট উদ্ভাবন গণস্বাস্থ্য কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বব্যাপী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় মানুষের শরীরে এর নমুনা পরীক্ষার ওপেই বেশি জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, দ্রুত রোগী শনাক্ত করা সম্ভব হলে সংক্রমন বন্ধ করাও সহজ। তবে নমুনা পরীক্ষার পর্যাপ্ত কিট নেই বাংলাদেশে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রন ও গবেষণা সংস্থা আইডিসিআর’এর হাতে এই মুহুর্তে যে কিট রয়েছে তা দিয়ে মাত্র ১৭৩২ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব। কিটের জন্য বাংলাদেশ তাকিয়ে আছে বিশ্ব সংস্থার দিকে। এর জন্য সংস্থার কাছে আবেদন জানানো হলেও তা কবে আসবে, তা কেউ বলতে পারছেন না।

এ অবস্থায় আপাতত সুখবর দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। তারা জানিয়েছে এরই মধ্যে তারা নিজেরা উদ্ভাবন করতে সক্ষম হয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার কিট উদ্ভাবনে। আর এই কিটের প্রত্যেকটির জন্য খরচ পড়বে মাত্র ২০০ টাকা। বেসরকারি এই প্রতিষ্ঠানটির দাবি, নতুন উদ্ভাবিত এই কিটে মাত্র ১০ মিনিটের মধ্যেই জানা সম্ভব হবে করোনাভাইরাসের পরীক্ষার ফল।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সান নিউজকে জানান, সিঙ্গাপুরের যে বিজ্ঞানী সার্স ভাইরাস পরীক্ষার কিট উদ্ভাবন করেছিলেন , তিনি গত বছর থেকে কাজ করছেন গণস্বাস্থ্য কেন্দ্রে। তার সঙ্গে মিলে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজন কুমার শীলসহ আর কয়েকজনের একটি দল করোনাভাইরাস পরীক্ষার কিট উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। সরকারের অনমতি পেলে এক মাসের মধ্যে আমরা এই কিট বাজারে ছাড়তে সক্ষম হব।

এক্ষেত্রে কোন জটিলতা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে ডা. জাফরুল্লাহ বলেন, আমলাতান্ত্রিক জটিলতায় অনেক কাজই মুখ থুবড়ে পড়ে আমাদের দেশে। ওষুধ প্রশাসন অধিপ্তরের মহাপরিচালকের কাছে কিটের কাঁচামাল হিসেবে জটিল কিছু রাসায়নিক উপাদান আমদানির জন্য অনুমতি চেয়েছি আমরা। এগুলো আনতে হবে ইংল্যান্ড, সুইজারল্যান্ড কিংবা ইউএসএ-এর মতো দেশ থেকে। চাইনাতে এগুলো পাওয়া গেলেও তারা আপাতত তা বিক্রি করছে না।

সান নিউজকে ডা. জাফরুল্লাহ চৌধুরি বলেন, “আমরা আশা করছি, এই কিট দেশে করোনা পরীক্ষা নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় কমাবে। তবে কিট বাজারে এলে সাধারণ মানুষ যাতে ৩০০ টাকার মধ্যে পরীক্ষা করাতে পারে তার জন্য সরকারের মনিটরিং ব্যবস্থাটাও জরুরি হবে বলে মন্তব্য করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা