জাতীয়

আতশবাজির আলোকচ্ছটায় আনুষ্ঠানিক উদ্বোধন মুজিব শতবর্ষের

নিজস্ব প্রতিবেদন:

বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর। রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির আলোকচ্ছটায় মুজিব উদ্বোধন হয় বহুল প্রত‍্যাশিত এই আয়োজনেল।

এসময় বর্ণিল এই আতশবাজি উপভোগ করেন আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী এবং রাজধানীবাসী।

রাত ৮টায় সারাদেশে একযোগে আতশবাজি ও ফানুস উত্তোলন হয়। এছাড়া আওয়ামী লীগের উদ্যোগে আতশবাজি করা হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর, ধানমণ্ডি রবীন্দ্র সরোবর, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়, হাতিরঝিল, টিএসসি এবং জাতীয় সংসদ ভবন এলাকায় ।

এছাড়া, রাত ৮টার পর থেকে সব ইলেকট্রনিক মিডিয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অনুষ্ঠান একযোগে প্রচারিত হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভিডিও বার্তা পাঠিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমান। সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সেই ভিডিও বার্তা প্রচার করা হয়।

আজকের মূল উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিলো জাতীয় প্যারেড গ্রাউন্ডে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিদের সেখানে উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে সভা-সমাবেশ বাতিল করে মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা