জাতীয়

বাজার অস্থির না করার আহবান বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের আতঙ্ক খুচরা বাজারের নিত্যপণ্যের ওপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘মানুষ বেশি করে পণ্য কিনে প্যানিক সৃষ্টি করছে।' গত দুই দিনে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার পরপরই এই প্রভাব পড়েছে উল্লেখ করে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অহেতুক বাজারে অস্থিরতা তৈরি করবেন না।’

বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি পণ্যের যথেষ্ট মজুত আছে। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নাই। করোনার প্রভাবে আমাদের নিত্যপণ্যের আমদানি কমেনি।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘রমজানকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আরও বেশি তেল, চিনি, ছোলা ও পেঁয়াজ বিক্রি শুরু করবে।’

টিপু মুনশি বলেন, ‘ক্রেতারা বেশি পরিমাণ পণ্য কিনছে দেখে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। পাইকারি বাজারে দাম বাড়েনি। প্রত্যেকটি পণ্যের ২৫-৩০ শতাংশ মজুত বেশি আছে। বৈশ্বিক সমস্যার পরও আমাদের সবকিছু সুদৃঢ় আছে। মানুষ যেন বাজারে প্যানিক সৃষ্টি করতে না পারে, সেজন্য মোটিভেশন ক্যাম্পেইন প্রয়োজন।’

আতঙ্কিত হয়ে পণ্য না কেনার আহবান জানিয়ে তিনি বলেন, মানুষ যদি সচেতন না হয় তাহলে লাখ লাখ খুচরা ব্যবসায়ীকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা