বিনোদন

ভারতে ঢুকলেই গ্রেফতার হবে নোবেল!

বিনোদন ডেস্ক:

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে অংশ নিয়ে জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না।

সম্প্রতি বাংলাদেশের গানের মানুষদের নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস ও তার গোপন বিয়ে প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচিত হন তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও তিনি আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন।

নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন সুমন পাল নামের ত্রিপুরার বিলোনিয়ার এক যুবক।

মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের পুলিশ জানিয়েছে, ভারতে ঢুকলেই নোবেলকে গ্রেফতার করা হবে।

গত সোমবার (২৫ মে) নোবেলের বিরুদ্ধে মামলাকারী যুবক অভিযোগের একটি প্রতিলিপি পাঠান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ও আগরতলা জেলার পুলিশ সুপারের কাছে। যার ভিত্তিতেই ত্রিপুরার বিলোনিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।

সুমন পাল জানান, একজন ভারতীয় হিসেবে তিনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুৎসাপূর্ণ মন্তব্য মেনে নিতে পারেননি, তাই তিনি নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া এলাকার বাসিন্দা সুমন পাল স্থানীয় বিলোনিয়া থানায় নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫, ১৫৩ এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা