বিনোদন

ক্রাইম প্যাট্রোলের অভিনেত্রী প্রেক্ষা মেহতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক:

আত্মহত্যা করেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ক্রাইম প্যাট্রোল’এর অভিনেত্রী প্রেক্ষা মেহতা।

বৃহস্পতিবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার (২৫ মে) ইন্দোরে তার নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী ‘ক্রাইম প্যাট্রোল’ এ অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেন।

এর আগে মধ্যপ্রদেশে মঞ্চে অভিনয় করতেন তিনি। ২০১৮ সালে তিনি মুম্বাইয়ে গিয়ে ক্যারিয়ার শুরু করেন। জনপ্রিয় টিভি সিরিজ ‘ক্রাইম প্যাট্রোল’, ‘লাল ইশ্ক’ ও ‘মেরি দুর্গা’তে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান।

বলিউড অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ সিনেমাতেও অভিনয় করেন প্রেক্ষা।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার ইনস্টাগ্রামে প্রেক্ষা একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। সেখানে তিনি লেখেন, 'সবচেয়ে বেশি খারাপ লাগে যখন স্বপ্নগুলোর মৃত্যু হয়।'

পুলিশ ধারণা করছে, হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন এই অভিনেত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা