বিনোদন

করোনার মধ্যেই শুটিং সেটে অক্ষয় কুমার

বিনোদন ডেস্কঃ

মহারাষ্ট্র সরকারের কাছ থেকে আগে থেকেই অনুমতি নেওয়া ছিল। শুটিং টিমের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত নিয়ম মেনেই শুটিং করা হয়েছে। সেটে মাত্র ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।

শুটিং হয়েছে মুম্বাইয়ের কমলিস্তান স্টুডিওতে। প্রায় দু’মাস বাড়ি বসে সচেতনতামূলক ভিডিও পোস্ট করার পর অবশেষে মাঠে নেমেই কাজ করছেন। তবে কোন সিনেমার শুটিং নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সচেতনতামূলক বিজ্ঞাপন শুটের জন্যই স্টুডিওতে এসেছিলেন অক্ষয়। পরিচালনায় ছিলেন ‘প্যাডম্যান’, ‘কি অ্যান্ড কা’ খ্যাত আর বাল্কি।

বিজ্ঞাপনটির প্রযোজক অনিল নাইডু বলেন, “সম্পূর্ণ শুটিং প্রক্রিয়াটি দু’ঘন্টার মধ্যে শেষ করা হয়েছে। অক্ষয় নিজেই গাড়ি চালিয়ে শুটিংয়ে এসেছিলেন। বাড়িতেই তাঁর মেকআপ করা হয়েছিল। সেটে জীবাণুরোধক টানেল রাখা হয়েছিল। প্রত্যকেই মাস্ক পরেছিলেন। সকলের তাপমাত্রা পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন একজন ডাক্তারও। প্রতি মুহূর্তে সেটের সমস্ত জিনিসপত্র স্যানিটাইজ করার ব্যবস্থা ছিল।”

ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুটিং এর কিছু ছবি। সেখানে দেখা যায়, টেকনিশিয়ান, অভিনেতা, পরিচালক সহ সকলেই মাস্ক পরিহিত। হাতে রয়েছে গ্লাভসও। হাতে স্যানিটাইজার লাগানোর জন্যও নিযুক্ত করা হয়েছে লোক।

এটা বিজ্ঞাপন বলে দুই ঘণ্টায় শুটিং শেষ হয়েছে। তবে সিনেমার দীর্ঘ শুটিং এর ক্ষেত্রে ভবিষ্যতে ইন্ডাস্ট্রি কোন পথে আগাবে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভক্ত ও বিশ্লেষকরা।

সান নিউজ/বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা