ছবি-সংগৃহীত
নারী

১০০ প্রভাবশালী নারীর তালিকায় জান্নাতুল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় বাংলাদেশের নারী জান্নাতুল ফেরদৌস জায়গা করেছেন। যিনি চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা হিসেবে তার ক্যারিয়ার গড়েছেন।

আরও পড়ুন: নারীর শিক্ষায় ইডেন কলেজের অবদান অনস্বীকার্য

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিশ্বের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর এ তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) চলতি বছরের বিশ্বের একশ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকা প্রকাশ করা হয়।

জান্নাতুলের পাশাপাশি এ তালিকায় রয়েছেন- যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, ব্যালন ডি অর জয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতি এবং হলিউড তারকা আমেরিকা ফেরেরার মতো নারীরা।

আরও পড়ুন: আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্বে জান্নাতুল ফেরদৌস নামে পরিচিতি পেলেও বন্ধুমহলে তিনি জান্নাতুল আইভি নামেই পরিচিত। শিক্ষাজীবনে ইংরেজি সাহিত্যে মাস্টার্স শেষ করে ডেভেলপমেন্ট স্টাডিসের ওপরও পড়াশুনা করেন তিনি। তবে তার স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে এক অগ্নিদুর্ঘটনায়।

১৯৯৭ সালে এক অগ্নিদুর্ঘটনায় জান্নাতুলের ৬০ শতাংশ শরীর পুড়ে যায়। রান্না করার সময় অসতর্কভাবে জান্নাতুলের ওড়নায় আগুন লেগে যায়। সেই আগুন থেকে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে তার। চিকিৎসায় এখন সুস্থ হলেও শরীরের ৬০ শতাংশ অগ্নিদগ্ধ। এ অবস্থাতেও তিনি দমে যাননি। কাজ করে চলেছেন অসহায় মানুষদের কল্যাণে।

আরও পড়ুন: সৌদিতে কর্মক্ষেত্রে বেড়েছে নারীর অংশগ্রহণ

সেই ঘটনার পরও জীবনের পথে পিছিয়ে পড়েননি তিনি। আর তাই বিবিসি তাকে চলতি বছরের বিশ্বের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে বেছে নিয়েছেন।

‘ভয়েস অ্যান্ড ভিউজ’ নামের একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা জান্নাতুল। এ সংস্থার মাধ্যমে তিনি অগ্নিদুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া নারীদের অধিকার নিয়ে কাজ করেন। নিজে শারীরিকভাবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পার করলেও তিনি মানবিক কাজ চালু রেখেছেন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা