সোমা সাঈদ, শাহানা হানিফ, মৌমিতা আহমেদ
নারী
বাংলাদেশের তিন নারী 

ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন নিউ ইয়র্কে

সোহেল মাহমুদ, নিউ ইয়র্ক

নারীদের উঠে আসা। কলহপ্রিয় আর পরচর্চার সংস্কৃতিতে দিনমান ব্যস্ত থাকা পুরুষদের পেছনে ফেলে নিউ ইয়র্কে বাংলাদেশি পরিচয়কে জ্বলজ্বলে করে তুলেছেন তিন নারী। সেখানে তারা ছড়াচ্ছেন বাংলাদেশের ঔজ্জ্বল্য!

তাদের মধ্যে দুজনের সাফল্যে পালক যুক্ত হবার সম্ভাবনা উজ্জ্বল। অন্যজন সফল না হলেও আলোচনায়। প্রথমজন সোমা সাঈদ। কুইন্সে ডিস্ট্রিক্ট জাজ পদে একমাত্র প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তিনি ভোট পেয়েছেন ৭৪ হাজারের কিছু বেশি। কিছু ভোট গণনা এখনো বাকি আছে।

ব্রুকলিনে ডিস্ট্রিক্ট থার্টি নাইনে কাউন্সিল মেম্বার পদে শাহানা হানিফ যে জিততে চলেছেন, সেটি প্রায় নিশ্চিত বলা যায়। প্রতিদ্বন্দ্বীর সাথে তার ভোটের ব্যবধান বিশাল হওয়ায় র‍্যাঙ্কচয়েস পদ্ধতিতে ৫০ শতাংশ ভোট পাওয়ার বাধ্যবাধকতায়ও জিতে যাবেন শাহানা।

র‍্যাঙ্কচয়েস ভোট এবারই চালু হয়েছে। এ পদ্ধতিতে একজন ভোটার সর্বোচ্চ ৫ জন প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। কোন প্রার্থী প্রদত্ত ভোটের ৫০ শতাংশ ভোট না পেলে, তার মূল ভোটের সাথে সর্বনিম্ন প্রার্থীকে এক নম্বরে ভোট দেয়া ব্যালটে দ্বিতীয় পছন্দ হিসেবে পাওয়া তার ভোট যোগ হবে। এভাবেও যদি ৫০ শতাংশ পূরণ না হয়, তাহলে সর্বনিম্ন দ্বিতীয় প্রার্থীর এক নম্বর হিসেবে পাওয়া ভোটের ব্যালটে দ্বিতীয় পছন্দ হিসেবে পাওয়া তার ভোট যোগ হবে। জটিল এ প্রক্রিয়াকে মার্কিন রাজনীতিতে গণতন্ত্রকে আরো সুসংগঠিত করার সেরা পন্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এতো গরল পদ্ধতির ভোটযুদ্ধে বাংলাদেশের তিন মেয়ে এগিয়ে গেছেন বহুদূর। সেইসাথে পেছনে ফেলেছেন বাংলাদেশি পুরুষ প্রার্থীদের। শাহানা হানিফের আসনে বাংলাদেশি পুরুষ প্রার্থী পেয়েছেন ১,৩০১ ভোট। পুরুষ প্রার্থীরা সিটির কোথাও একটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেন নি। এমনকি, তৃতীয় হবার সুযোগটা থেকেও বঞ্চিত হয়েছেন।

মৌমিতা আহমেদ সম্ভাবনা জাগিয়েও সফল হননি। তবে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থানে রয়েছেন। লড়েছেন কাউন্সিল মেম্বার পদে। ডিস্ট্রিক্ট টোয়েনটি ফোর থেকে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা